শিরোনামঃ

যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল

অনলাইন ড্রেস
যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

 

রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 

পরে কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, শফিকুল ইসলাম লিপন, আহমেদ সেকুতর রব অনীক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতারা।

 

এ সময় বক্তারা বলেন, যুবদল অতীতের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

 

তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।