শিরোনামঃ

সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

অনলাইন ড্রেস
সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

 

শুক্রবার (৫ জুন) এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, ইব্রাহিম দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি প্রথমে তার পরিবারকে জানায়নি।

 

 

গত ৪ জুন বিকেল ৪টার দিকে ওই ছাত্রী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যায়। পরে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

ইব্রাহিম কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে। ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছে।পরে ভুক্তভোগীকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ফুফুসহ কিছু লোক ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।

 

 

উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইব্রাহিম কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইব্রাহীমকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

 

 

অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।