চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে বিদ্যালয়টির মিজানুর রহমান (৪৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবার ধর্ষণ মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক মিজানুরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মিজানুর শহরের শাহীবাগ মহল্লার ইসলাইল হকের ছেলে এবং নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাই স্কুল) ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। ওই শিক্ষক বিবাহিত এবং তার একজন সন্তান রয়েছে। তার কাছে ভুক্তভোগী স্কুলছাত্রী প্রাইভেট পড়তেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘ভুক্তভোগী মেয়ের বাবা সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে, তদন্ত শুরু হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’
এ ছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :