শিরোনামঃ
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নেও বিশ্বাস করে ঝালকাঠিতে : ড. জিয়াউদ্দিন হায়দার শিশু রামিসা হত্যাকাণ্ড বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে : মাহদী আমিন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০ ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেসসচিবের নীলফামারীর প্রাণের স্পন্দন “বড় মাঠ” গাইবান্ধায় গাড়িচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর ধর্ষণের অভিযোগে মামলা : পদ হারালেন যুবদল নেতা কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘরে হামলা আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘিরে বিএনপির বিক্ষোভ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

অনলাইন ড্রেস / ২৪ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

বর্ষা মৌসুমের শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।

 

 

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১০ জন রোগী। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে, আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার ৩০০।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক, দক্ষিণ সিটি করপোরেশনে ১২, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিল। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে ও জুন মাসে একজন করে রয়েছে।গত ২৪ ঘণ্টায় ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩ হাজার ১৩৮ জন।

 

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।


More News Of This Category