শিরোনামঃ
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নেও বিশ্বাস করে ঝালকাঠিতে : ড. জিয়াউদ্দিন হায়দার শিশু রামিসা হত্যাকাণ্ড বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে : মাহদী আমিন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০ ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেসসচিবের নীলফামারীর প্রাণের স্পন্দন “বড় মাঠ” গাইবান্ধায় গাড়িচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর ধর্ষণের অভিযোগে মামলা : পদ হারালেন যুবদল নেতা কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘরে হামলা আনোয়ারায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘিরে বিএনপির বিক্ষোভ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেসসচিবের

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন। এর প্রমাণ টেলিভিশনের স্ক্রিন ও পত্রিকার পাতাগুলো।

 

 

তবে কিছু অনলাইন মিডিয়ায় মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানানো হচ্ছে, রিলসের নামে খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। এতে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।’

ভিউ প্রতিযোগিতার নামে এমন অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।ঈদকে ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে আজ তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আতিকুর রহমান রুমন।

 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব বলেন, ‘দেশে সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিক। মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সে ব্যাপারে সরকার আন্তরিক। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

 

 

তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিল, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। তার টিমের সঙ্গে যারা আছেন তারাও, অর্থাৎ আমরাও কিন্তু ঈদের ছুটির দিনগুলোতে, এমনকি ঈদের দিনেও কাজ করেছি।’

 

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন। কোথায় পরিষ্কার হয়েছে, কোথায় হয়নি, কোথাও গাফিলতি হয়েছে কি না? এসব ঘুরে ঘুরে দেখেছেন।যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা মানুষের সেবায় এভাবে রাত-দিন কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২-১৩ ঘণ্টা করে, এমনকি মাঝে মাঝে ১৬ ঘণ্টাও কাজ করে যাচ্ছেন।’

 

রুমন বলেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মধ্যেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে ঈদের নানা স্মৃতি আমাদের মনে পড়েছে।’

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পা

মির।

 


More News Of This Category