শিরোনামঃ

ব্রহ্মপুত্রে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন ড্রেস
ব্রহ্মপুত্রে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর শাওন নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (৩১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় নদে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

 

 

 

নিহত শাওন (১৫) পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে ঢাকা থেকে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বাড়িতে আসে শাওন। গতকাল শনিবার (৩০মে) বিকেলে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তীব্র স্রোতে তলিয়ে যায় শাওন।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দুই দফায় উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। পরে রবিবার সন্ধ্যায় স্থানীয়রা নদে থেকে তার মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদে গোসল করতে পানিতে ডুবে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।