শিরোনামঃ

খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

অনলাইন ড্রেস
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মহল্লার একটি ভাড়াটিয়া বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো শামিম (১৩) ও মুসতাকিন (৪)।

 

 

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, আলামত সংগ্রহ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সিআইডির ক্রাইম সিনের টিম কল করা হয়েছে।

 

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই শিপ্রা বলেন, ৯৯৯ থেকে কল আসার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

কিন্তু এখনো সেখান থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ধারণা করা হচ্ছে, ওই দুই শিশুর বাবা তাদের হত্যা করেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধারের সময় রফিকুল ইসলাম নামের ওই দুই শিশুর বাবা পলাতক ছিলেন।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে আটটা) ঘটনাস্থল পুলিশ ঘিরে রাখে।তদন্তের স্বার্থে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নগরীর সোনাডাঙ্গা থানাধীন হাজী তমিজউদ্দিন সড়কস্থ দারুল আমান মহল্লায় শরিফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ফাতেমার প্রথম পক্ষের সন্তান শামীম (১৩) ও মুস্তাকিম (৪)-এর লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত দুই শিশুর বাবার নাম মাসুম বেপারী হলেও তাদের মা ফাতেমা বর্তমানে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে বিয়ে করে সন্তান দুটি নিয়ে তার সাথেই থাকছেন।

 

কেএমপি কমিশনার আরো বলেন, চার বছর পূর্বে ফাতেমা বেগমের প্রথম স্বামী লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার মাসুম বেপারীকে ডিভোর্স দিয়ে রফিকুল ইসলামকে বিয়ে করেন। ফাতেমার বর্তমান স্বামীর সাথেই ওই দুটি সন্তান বসবাস কর

ত।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।