শিরোনামঃ

পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

অনলাইন ড্রেস
পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ এ তথ্য জানিয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

 

 

এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

এসআই ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রি

য়াধীন আছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।