শিরোনামঃ
জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি বিয়ের নৌকা ডুবে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের নতুন এটিসি টাওয়ার তিন মাসে আয় ১৯৯ কোটি ২৮ লাখ ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী-২০২৬ উপলক্ষে আনন্দ র‍্যালি ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৪২ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৯ মে, ২০২৬

শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী-২০২৬ উপলক্ষে আনন্দ র‍্যালি ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

সুমন সাহা, শালিখা

 

মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী-২০২৬” উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিলনমেলার আয়োজন করা হয় এবং সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকালে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণের আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব নিতাই রায় চৌধুরী অনুপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীপুত্র মিঠুন রায় চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা।

 

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞানার্জনের স্থান নয়, এটি মানুষ গড়ার অন্যতম ভিত্তি। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথি, প্রাক্তন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলছে।।


More News Of This Category