শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভারতের নতুন ব্যঙ্গাত্মক দল সিজেপি ও বিপিআইয়ের উত্থান

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

সাম্প্রতিক সময়ে ভারতের অনলাইন অঙ্গনে দুটি আন্দোলন ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে তরুণ প্রজন্মের ভেতরে। এসময় গড়ে ওঠে অনলাইনভিত্তিক ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) এবং ‘বি পার্টি অফ ইন্ডিয়া’ (বিপিআই)।

 

 

 

সোশ্যাল প্লাটফর্মে দলগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দলগুলো আনুষ্ঠানিক রাজনৈতিক সংগঠন না হলেও তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তরুণরা এখানে নিজেদের হতাশা, আকাঙ্ক্ষা এবং ডিজিটাল যুগের রাজনীতিকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ার মাধ্যমে তুলে ধরছে।

 

অনলাইনভিত্তিক দল ‘তেলাপোকা জনতা পার্টি’ একটি ভাইরাল ইস্যুকে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করে জাতীয় মনোযোগ আকর্ষণ করে।

 

 

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এটি কয়েক দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরে ভারতে সিজেপি এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেন, আন্দোলনটির ওয়েবসাইট ও অ্যাকাউন্টগুলোতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

বেকারত্ব, বৈষম্য এবং সাধারণ নাগরিকদের প্রতি অবজ্ঞার বিরুদ্ধে তীক্ষ্ণ প্রতিবাদ হিসেবে দেখছেন সিজেপি সমর্থকরা ।অন্যদিকে, সমালোচকরা এর অনলাইন সমর্থন ভিত্তি এবং একটি রাজনৈতিক শক্তি হিসেবে এর গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে সিজেপির মতাদর্শকে প্রতিবাদী ব্যঙ্গ হিসেবে বোঝা যেতে পারে। এটি ‘তেলাপোকা’র চিত্রকে দুর্বলতা হিসেবে নয়, বরং এটিকে টিকে থাকার প্রতীক হিসেবে ব্যবহার করে।

 

এর বিপরীতে, ‘বি পার্টি অফ ইন্ডিয়া’ দলটি সমালোচনাকে রুপকভাবে উপস্থাপন করে। সিজেপি যদি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষোভের প্রতিনিধিত্ব করে, তবে বিপিআই প্রতিনিধিত্ব করে সংগঠিত হওয়ার মন্ত্র।

 

 

এর মূল ধারণাটি হলো, সমাজ তখনই এগিয়ে যেতে পারে যখন প্রত্যেক ব্যক্তি অবদান রাখে, ঠিক যেমন মৌমাছিরা সম্মিলিতভাবে নিজেদের চেয়ে অনেক বড় কিছু গড়ে তোলে। বিপিআই-এর দৃষ্টিভঙ্গি বাম বা ডান নয়, বরং সামনের দিকে এগিয়ে যাওয়া। এটি রাজনীতিকে স্থায়ী সংঘাতের পরিবর্তে সহযোগিতা হিসেবে কল্পনা করে।


More News Of This Category