শিরোনামঃ

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোলরুম চালু করল সরকার

অনলাইন ড্রেস
কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোলরুম চালু করল সরকার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় একটি কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তা ছাড়া গণসচেতনতা বাড়াতে দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ বার্তা স্ক্রল আকারে প্রচারের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

 

 

 

রবিবার (২৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে ছাড়ানো, পর্যাপ্ত লবণ ব্যবহার এবং কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে প্রাপ্ত কাঁচা চামড়া যাতে নষ্ট না হয় এবং বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে টেলিভিশন চ্যানেলগুলোতে একটি বার্তা প্রচার করা হবে।

 

বার্তায় বলা হয়েছে, কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

 

এ বিষয়ে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর ০১৬১৭-৩৩৮০৬৭ দে

ওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।