শিরোনামঃ
নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২ জামালপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন হাজার বছরের বাঙালি সংস্কৃতি মুক্তচিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : নিতাই রায় নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের ছয় দাবি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

৯ জন সিনিয়র সহকারী সচিবকে ৯ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করেছে সরকার।

 

এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২০ মে-এর মধ্যে বদলির কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২০ মে দুপুরের পর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

 

 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র সহকারী সচিব (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন) জয়নাল আবেদীনকে জামালপুরে, সিনিয়র সহকারী সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে, উপ-পরিচালক (সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রাম) ইরিন আক্তারকে রাঙামাটিতে, সিনিয়র সহকারী সচিব (শিল্প মন্ত্রণালয়) আবু রাসেলকে কক্সবাজারে, উপ-পরিচালক (বাংলাদেশ ফুড সেফটি অথরিটি) আয়েশা সিদ্দিকাকে নওগাঁয়, উপ-পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি) মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে, উপ-পরিচালক (বিএমইটি) রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, উপ-পরিচালক (আইএমইডি) মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এবং উপ-পরিচালক (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) মফিজুর রহমানকে শেরপুরে এডিসি হিসেবে বদলি হয়েছে।

 

জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

সূত্র : বাসস


More News Of This Category