শিরোনামঃ
সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন বাংলাদেশে বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের বর্ণবাদ’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুনতে হলো পোলার্ডকে
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নতুন কুঁড়ি স্পোর্টস পুলে গতির ঝড় তুলে আঞ্চলিক পর্যায়ে রাকিব ও রিয়াজ

অনলাইন ড্রেস / ১২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দেশব্যাপী আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্প্রতি শেষ হয়েছে। প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ের জন্য নির্বাচিত হয়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে দুই উদীয়মান সাঁতারু শেরপুরের রাকিব মিয়া এবং গাজীপুরের শাহরিয়ার ইসলাম রিয়াজ।

 

 

অভাব আর প্রতিকূলতাকে জয় করে তাদের এই এগিয়ে চলা এখন অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস।

শেরপুর সুইমিং একাডেমির ছাত্র রাকিব মিয়া জেলা পর্যায়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনার পদক জিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই কিশোরের স্বপ্ন আকাশচুম্বী। সে ভবিষ্যতে অলিম্পিকে অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে চায়।

 

 

তবে এই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চরম দারিদ্র্য। রাজমিস্ত্রি বাবা সাইদ মিয়া ও গৃহিণী মা রোকসানার সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তাই রাকিবের মতো একজন সাঁতারুর জন্য উচ্চ ক্যালরিযুক্ত খাবার ও নিয়মিত অনুশীলনের খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শুধু আর্থিক সংকটই নয়, শেরপুরে একটি আধুনিক সুইমিং পুলের অভাবও তাকে ভোগাচ্ছে।জেলা প্রশাসনের কাছে বারবার আবেদন এবং মানববন্ধন করেও কোনো সুরাহা না হওয়ায় রাকিবের আকুল আবেদন@জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরটি যেন সাঁতারের উপযোগী করে সংস্কার করা হয়।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, রাকিবের মতো এমন প্রতিভাবান ও লড়াকু অ্যাথলেটের স্বপ্ন টিকিয়ে রাখতে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি।

 

অন্যদিকে, গাজীপুরের শ্রীপুর থেকে উঠে এসেছে আরেক সাঁতারু শাহরিয়ার ইসলাম রিয়াজ। শ্রীপুর ভাঙনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির এই ছাত্র নতুন কুঁড়ি স্পোর্টসের সাঁতার প্রতিযোগিতায় ফ্রি স্টাইল ও ব্রেস্টস্ট্রোক বিভাগে প্রথম হয়েছে।

 

ক্ষুদ্র ব্যবসায়ী বাবা আনোয়ার হোসেন এবং মা শারমিন আক্তারের সন্তান রিয়াজ খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী।

 

 

তার বাবার স্বপ্ন, ছেলে একদিকে যেমন দেশের সেরা সাঁতারু হয়ে উঠবে, অন্যদিকে বড় আলেম হয়ে সমাজের সেবা করবে।

অভাব আর সীমাবদ্ধতার দেয়াল টপকে রাকিব ও রিয়াজের মতো খুদে সাঁতারুরা যেভাবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য খুবই আশাব্যঞ্জক।

 

সঠিক পরিচর্যা আর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে এই কিশোররাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস ক্রীড়াপ্রেমীদের।


More News Of This Category