শিরোনামঃ
সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন বাংলাদেশে বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের বর্ণবাদ’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুনতে হলো পোলার্ডকে
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফিফা বিশ্বকাপে তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে থাকার আশঙ্কা

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফিফা বিশ্বকাপে তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জলবায়ু গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তর আমেরিকার ভেন্যুগুলোতে অস্বাভাবিক গরমের ঝুঁকি রয়েছে, যা খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

 

 

জলবায়ুবিষয়ক গবেষণা নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ১০৪ ম্যাচের মধ্যে অন্তত ২৬টি ম্যাচে ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ বা ডাব্লিউবিজিটি ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এই সূচক শুধু তাপমাত্রা নয়, আর্দ্রতা, সূর্যের তাপ ও বাতাসের প্রভাব মিলিয়ে মানুষের শরীর কতটা ঠান্ডা থাকতে পারছে, সেটিও পরিমাপ করে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের তুলনায় এই ঝুঁকি প্রায় দ্বিগুণ।

 

আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর মতে, ডাব্লিউবিজিটি ২৬ ডিগ্রিতে পৌঁছালে খেলোয়াড়দের ওপর তাপজনিত চাপ বাস্তব ঝুঁকিতে পরিণত হয়।

 

 

আর ২৮ ডিগ্রি বা তার বেশি হলে ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার সুপারিশ করে সংগঠনটি।

গবেষণায় বলা হয়েছে, অন্তত পাঁচটি ম্যাচ এমন পরিস্থিতিতে হতে পারে, যেখানে ডাব্লিউবিজিটি ২৮ ডিগ্রি ছাড়িয়ে যাবে। সেই ম্যাচগুলো স্থগিত করার পরামর্শ দেওয়া হবে।

 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে ১৬টি স্টেডিয়ামে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ।টুর্নামেন্ট শুরুর আগেই অতিরিক্ত গরমের বিষয়টি মাথায় রেখে ম্যাচের প্রতি অর্ধে ‘কুলিং ব্রেক’ বাধ্যতামূলক করেছে ফিফা।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। গবেষকদের মতে, সেই ম্যাচে ডাব্লিউবিজিটি ২৬ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আটটির মধ্যে একবার, আর ২৮ ডিগ্রির ঝুঁকি প্রায় ২ দশমিক ৭ শতাংশ।

 

গবেষণার সহপ্রতিষ্ঠাতা ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ুবিজ্ঞান অধ্যাপক ফ্রেইডিরিকে ওট্টো বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের মতো বৈশ্বিক ক্রীড়া আসরও যদি বাতিল পর্যায়ের গরমের ঝুঁকিতে থাকে, তাহলে সেটি ফিফা ও সমর্থকদের জন্য বড় সতর্কবার্তা হওয়া উচিত।’

 

তিনি আরো বলেন, খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের ঝুঁকিও কম নয়।বিশেষ করে যারা স্টেডিয়ামের বাইরে বড় জমায়েতে থাকবেন, তারা চিকিৎসা সহায়তাও সহজে পাবেন না।

১৬টি স্টেডিয়ামের মধ্যে ডালাস, হিউস্টন ও আটলান্টার ভেন্যুগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও, ঝুঁকিপূর্ণ অনেক ম্যাচই হবে এমন স্টেডিয়ামে যেখানে এয়ার কন্ডিশনিং নেই। গবেষকদের মতে, অতিরিক্ত গরম এখন শুধু আবহাওয়ার বিষয় নয়, বড় ক্রীড়া আয়োজনের ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে গেছে।


More News Of This Category