শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১

অনলাইন ড্রেস / ৩৬ প্রকাশিত সময়:
বুধবার, ১৩ মে, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আনিসুর রহমান (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১২ মে) বিকেলে নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

নিহত আনিসুর গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের নুরুল হকের ছেলে।

 

স্থানীয়রা জানায়, নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের আব্দুল মজিদ ও শাহ আলমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ আসছিল। এরই জের ধরে মঙ্গলবার (১২ মে) বিকেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

 

এ সময় দুই পক্ষের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে আনিসুর রহমানকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা আরো জানান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল মারা যান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।


More News Of This Category