শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় ৩ যুবক গ্রেপ্তার

অনলাইন ড্রেস / ৩৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।।

 

গ্রেপ্তাররা হলেন, মো. হৃদয়, মো. আকবর ও মো. রিয়াজ।

 

 

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাটি পরিবহনকারী তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।

গ্রেপ্তার হৃদয় রামগতি উপজেলার চর কলাকোপা গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে, আকবর একই এলাকার মো. দুলালের ছেলে ও রিয়াজ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের হুমায়ুন ড্রাইভারের ছেলে। এর আগে দুপুরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রামগতির কলাকোপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ট্রাক্টর জব্দ করা হয়।

 

 

 

পুলিশ জানায়, কলাকোপা গ্রামের জনৈক শফিক উল্যার কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে ৩ যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় মাটি পরিবহনকারী তিনটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ ঘটনায় রামগতি থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করা হয়। এতে মাটি বিক্রেতা ও ক্রেতাকেও আসামি করা হয়েছে।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘মাটি কাটার ঘটনায় অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে মাটি বিক্রেতা ও ক্রেতাকেও আসামি করা হয়েছে।’


More News Of This Category