শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রংপুরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেপ্তার

অনলাইন ড্রেস / ২৯ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

রংপুরের কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় সজল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে গত ৯ মে দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সজল মিয়া কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের পাঠানটারী এলাকার মৃত মাহফুজার রহমানের ছেলে।

 

 

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী ঢাকায় একটি কারখানায় চাকরি করেন। তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন তিনি। ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় তার শাশুড়ি একই এলাকার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে ননদের স্বামী সজল মিয়া বাড়িতে

আসেন।অভিযোগে বলা হয়, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে পেছন দিক থেকে ওই গৃহবধূকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন সজল। সেসময় তার চিৎকারে শুনে ভুক্তভোগীর ১০ বছর বয়সী মেয়ে এগিয়ে আসে। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।

 

ভুক্তভোগী নারী জানান, এটি প্রথম ঘটনা নয়।

 

প্রায় এক বছর আগেও সজল তার সঙ্গে একই ধরনের আচরণ করেছিলেন। সে সময় বিষয়টি স্বামীর পরিবারকে জানালে অভিযুক্ত আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করেন। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়।

তিনি বলেন, আমি তখন পরিবারের মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি আর বাড়াইনি। কিন্তু এবার আবারও একই ঘটনার শিকার হতে হলো।

এখন আমি সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে আছি।

ঘটনার পর নিরাপত্তাহীনতার আশঙ্কায় ওই নারী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন বলেও জানান। পরে তিনি থানায় গিয়ে সজল মিয়ার বিরুদ্ধে মামলা করেন।

 

নারী অধিকার কর্মীরা বলছেন, পারিবারিক ও সামাজিক সম্পর্কের আড়ালে অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও লোকলজ্জা কিংবা পারিবারিক চাপে অভিযোগ করতে পারেন না। ফলে অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সুযোগ পায়।

 

তাদের মতে, পরিবারের ভেতরে সংঘটিত এ ধরনের ঘটনা সামাজিকভাবে গোপন না রেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

 

স্থানীয় সচেতন মহল বলছে, পারিবারিক সম্পর্কের আস্থাকে পুঁজি করে নারীদের প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরো বলেন, রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। অভিযোগের বিষয়গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।


More News Of This Category