সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৪ হাজার এসআই নিয়োগে পদ সৃজনের প্রস্তাব, কাল বৈঠক

অনলাইন ডেক্স / ৩৩ প্রকাশিত সময়:
সোমবার, ৯ মার্চ, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১০ মার্চ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী খানমের স্বাক্ষর করা সভা সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।

এতে বলা হয়, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড-১০) নিরস্ত্র পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে।সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (ভবন নম্বর-৮, কক্ষ নম্বর-২০৮, তৃতীয় তলা) এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের সব পর্যায়ে জনবলসংকটের বিষয়টি সামনে আনেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন।ওই বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের সব স্তরেই জনবলের অভাব রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আপাতত ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ছাড়া গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


More News Of This Category