শিরোনামঃ
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

২ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

অনলাইন ডেস্ক / ২৯ প্রকাশিত সময়:
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চোর তাড়া করতে গিয়ে দোতলা থেকে পড়ে অগ্রণী ব্যাংকের সাবেক কর্মচারী রফিকুল ইসলামের (৬৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি মারা যান। এর আগে অসুস্থতাজনিত কারণে শহরের নিজ বাড়িতে মারা যান তার বড় ভাই আব্দুস সাত্তার টুনু। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

মৃত ব্যক্তিরা শহরের ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর ঈদগাহ (মাঝপাড়া) এলাকার মৃত ইউনুস শেখের ছেলে।

 

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাশের চোর ঢুকেছে সন্দেহে প্রতিবেশীরা চিৎকার করে। তখন রফিকুল ঘর থেকে বেরিয়ে আসেন। নিজ বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে বেরিয়ে পাশের বাড়ির ছাদের দিকে যাওয়ার সময় রেলিংবিহীন একটি ফাঁকা জায়গা দিয়ে মাটিতে পড়ে যান তিনি।

 

 

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে রফিককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

রফিকুল ইসলামের ছেলে ব্যবসায়ী ফেরদৌস আহমেদ (৩৭) বলেন, বড় চাচার মৃত্যুর খবরে বাবা শোকাহত ছিলেন। এর মধ্যে পাশের বাড়িতে চোর এলে তিনিও প্রতিবেশীদের মতো চোর তাড়া করতে গিয়ে পড়ে মারা যান।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ো যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। চোর আসা, তাড়াসহ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।


More News Of This Category