দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় এয়ারলাইনস ফ্লাইদুবাই। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম-দুবাই রুটে এয়ারলাইনসটির নিয়মিত শিডিউল ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাইদুবাই চট্টগ্রাম থেকে তাদের সবশেষ ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর দীর্ঘ বিরতি শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় আজ বুধবার থেকে আবারও ডানা মেলল এয়ারলাইনসটি।
দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় এয়ারলাইনস ফ্লাইদুবাই। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম-দুবাই রুটে এয়ারলাইনসটির নিয়মিত শিডিউল ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাইদুবাই চট্টগ্রাম থেকে তাদের সবশেষ ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর দীর্ঘ বিরতি শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় আজ বুধবার থেকে আবারও ডানা মেলল এয়ারলাইনসটি।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তথা বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।ইব্রাহীম খলিল বলেন, ফ্লাইদুবাই পুনরায় কার্যক্রম শুরু করায় বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে যাত্রী ব্যস্ততা ও চাঞ্চল্য ফিরে এসেছে। এই রুটটি পুনরায় সচল হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরাসরি আকাশপথের যোগাযোগ আরো শক্তিশালী হবে।