শিরোনামঃ
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

অনলাইন ডেস্ক / ৮৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৭ সেশনের বার্ষিক নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এসসিবিএর ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ মার্চ।

<এসসিবিএ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো—সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ,  দুজন  করে সহসভাপতি ও সহকারী সম্পাদক এবং ৭ জন সদস্য। সর্বশেষ ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত এসসিবিএ  নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা সভাপতিসহ চারটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হন। আর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সম্পাদকসহ বাকি ১০টি পদে জয় পান।জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগপন্থী আইনজীবী নেতারা এসসিবিএর কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ করেন।পরবর্তীতে, ২০২৪ সালের ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ এসসিবিএর একটি অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করেন । এতে ২০২৪-২৫ সেশনের জন্য বিএনপিপন্থী আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি ও মো. রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক মনোনীত করেন। তবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অন্তর্বর্তী কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান। >পরে সহকারী সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।


More News Of This Category