ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা তার পরিবার হুমকি বা হামলার শিকার হলে তা জানানোর অনুরোধ জানানো হয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের দ্বারা সহিংসতার ঘটনা ঘটছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিংবা তার পরিবার যেকোনো সন্ত্রাসীর দ্বারা কোনো হুমকি কিংবা হামলার স্বীকার হলে ডাকসুর আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল নম্বর ০১৬০১৪৭৮৬৭৮ (অফলাইন + হোয়াটসঅ্যাপ) অথবা মেইল : hrlas@ducsu.du.ac.bd এ যোগাযোগ করতে বলা হয়েছে।