
তারুণ্যদীপ্ত ও সৃজনশীল মিডিয়া প্ল্যাটফর্ম 'চ্যানেল এস সেভেন' (Channel S7)-এর শুভ আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্প্রতি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এই বর্ণাঢ্য আয়োজনে জীবনের এক অনন্য ও স্মরণীয় মুহূর্তের মুখোমুখি হয়েছেন উদীয়মান গণমাধ্যমকর্মী আশিস কুমার শাহ।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব মো. মনিরুজ্জামান স্যারের হাত থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন আশিস কুমার শাহ। পাশাপাশি, স্যারের সাথে এক ফ্রেমে বন্দি (সেলফি) হওয়ার এই বিরল ও সৌভাগ্যময় মুহূর্তটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে সংযোজিত হয়েছে।
‘দৈনিক ঢাকার সময়’-এর সম্মানিত সম্পাদক শাহীন বস-এর বিশেষ দিকনির্দেশনা ও সহযোগিতায় এই অর্জন আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে বলে জানান আয়োজকরা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশিস কুমার শাহ বলেন,
চ্যানেল এস সেভেন-এর এই শুভযাত্রা গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং আগামীর দিনগুলোতে সত্য ও সুন্দরের পথে আরও দূর এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।