
স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড (এসএসপিএল)-এর উদ্যোগে সিলেট বিভাগের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী 'SME DAY WORKSHOP' অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত শ্রীমঙ্গলের 'ট্রী ভ্যালি' কনফারেন্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে সিলেট বিভাগের সর্বস্তরের এসএমই, সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ লোকমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ খোরশেদ আলম।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরিচালক ও সিলেট বিভাগীয় কোঅর্ডিনেটর জনাব কাজল কুমার সাহা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিপন কান্তি ধর রুপক, জনাব মোঃ এমদাদুল হক বাদশা, জনাব মিছবাহ উদ্দীন এবং প্রতিষ্ঠানটির পরিচালক ও রাজশাহী বিভাগীয় কোঅর্ডিনেটর জনাব মোঃ মাসুদ পারভেজ।
দিনব্যাপী এই কর্মশালায় সিলেট বিভাগের সেলস ও ম্যানেজমেন্ট টিমের পারফরম্যান্স বৃদ্ধি, মাঠপর্যায়ের কাজের গতিশীলতা আনয়ন এবং গ্রাহকসেবার মান উন্নত করার বিষয়ে বিস্তারিত সেশন পরিচালনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।