সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার সুস্থতায় দোয়া ও মানবিক সহায়তার আবেদন
ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী জার্মানি
এক বছরে রেমিট্যান্স এসেছে ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার
জুনে আরো এক কোটি ২৮ লাখ এমএমবিটিইউ গ্যাস আমদানি করছে সরকার
রেল যোগাযোগ নিয়ে সরকারের নতুন উদ্যোগ
দুপুর পর্যন্ত ১০ অঞ্চলের জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা
ভিয়েতনামে বিড়াল চোর চক্র আটক, উদ্ধার ৪০০টিরও বেশি বিড়াল
ভোরের যমুনা, কাঁধে জাল: জেলে বাপ্পি চৌধুরীর সংগ্রামের গল্প
অবশেষে বিশ্বকাপে হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি

|
Getting your Trinity Audio player ready...
|

পাবনার আতাইকুলায় স্কুলশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।
গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল রবিবার সারা রাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়া
ধীন।এ ছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সব পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত (১ জুন) স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে ১২ জুন কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার সকালে স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে মানববন্ধনের একপর্যায়ে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :