স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে একই ধরনের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাজু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার মিজানুর রহমানের সন্তান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই বছর বয়সি ওই শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দেয়। একপর্যায়ে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে একই ধরনের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।