সালথায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃ /ত্যু
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতী আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর
মৃ/ত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের একটি পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নি/হ/ত জান্নাতী আক্তার ওই গ্রামের ইলিয়াস মুন্সীর মেয়ে। জানা যায়, সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বড় বাংরাইল গ্রামের আবুল বাশারের বাড়ির সামনে পাকা সড়ক পার হচ্ছিল জান্নাতী। এ সময় ফুলবাড়িয়া থেকে মোন্তারমোড় গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার এসআই সঞ্জয় কুমার দে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।