কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন কৃষকরা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সারের দাবিতে কুড়িগ্রাম–নাগেশ্বরী মহাসড়ক অবরোধ করেন তারা।
এতে স্থানীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কৃষকরা জানান, তারা সার পাচ্ছেন না। সারের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন কৃষকরা।
এতে স্থানীয় মাদারগঞ্জ-কচাকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা এক কৃষি কর্মকর্তাকে প্রায় চার ঘণ্টা ডিলারের গুদামে অবরুদ্ধ করে
রাখেন কৃষকরা।