শিরোনামঃ

সম্পত্তির লোভ মায়ের মাথায় ইটের আঘাত ও পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার

admin5
সম্পত্তির লোভ মায়ের মাথায় ইটের আঘাত ও পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Getting your Trinity Audio player ready...

 

 

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশে বৃদ্ধ মায়ের ওপর নৃশংস হামলার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছেলে প্রথমে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে।

 

 

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযুক্ত ওই ছেলের নাম আসাদুজ্জামান শামীম (৩৭)। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা ৬৭টি বছর বয়সী আনজুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে।

 

 

ওই সম্পত্তি জোরে নিজের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে আসাদুজ্জামান শামীম দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন শামীম হত্যার উদ্দেশে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আনজুমান আরা চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে গেলে গত ১৪ জুন পুনরায় তার ওপর হামলা চালানো হয়।

 

 

এসময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় বলে গত ২৪ জুনের মামলায় উল্লেখ করা হয়।

ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আনা হলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের ধারাবাহিক অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়।

 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাবা-মায়ের প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।