|
Getting your Trinity Audio player ready...
|

বগুড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের ইমামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় আবদুল আলিম (৪২) নামের ওই ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ি ঘেরাও করে ওই ইমামকে গণপিটুনি দিয়েছেন।
অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীরর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদরাসার শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদরাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি।
এ সময় মাদরাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন।খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নারী ও পুরুষ তাকে বেধড়ক মারপিট ও পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অনেক কষ্টে জনতার হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় এনেছি। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :