শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শিল্পবর্জ্যের কারণে ইলিশের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে : ফরিদা আখতার

অনলাইন ডেস্ক / ৬৭ প্রকাশিত সময়:
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শিল্পবর্জ্যের কারণে ইলিশের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদী দূষণমুক্ত রাখা কেবল সরকারের নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, শিল্পবর্জ্যের কারণে ইলিশের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। দেশের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ কোনো গরিব দেশ নয়।

মানুষের দক্ষতা, সুপেয় পানি, শস্যের বীজ ও জেনেটিক রিসোর্সই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আগামী বিশ্বযুদ্ধ পানি বা প্রাকৃতিক সম্পদকেন্দ্রিক হতে পারে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে দেশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার শিল্পকারখানার বর্জ্য শীতলক্ষ্যা হয়ে মিশছে মেঘনায়। এই বিষাক্ত বর্জ্যে ইলিশ মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলছে।

গবেষণায় খোদ ইলিশের দেহেই মিলছে মাইক্রোপ্লাস্টিক, সিসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কেবল গবাদিপশুই নয়, বরং কুকুর-বিড়ালসহ সব প্রাণীর সুরক্ষায় কাজ করছে বলে জানান ফরিদা আখতার। কুকুরের সঠিক টিকা দান বা ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পেট কার্নিভালের উদাহরণ দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ধূমপান বা তামাকের ব্যবহার ‘স্মার্টনেস’ নয়, বরং এটি ক্যানসারসহ নানা রোগের কারণ। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে প্রবর্তিত নতুন আইন সবার জন্য বাধ্যতামূলক বলেও তিনি মনে করিয়ে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, নিজেদের আচরণ, পেশাদারি ও চারিত্রিক গুণাবলির মাধ্যমে অর্জিত ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে হবে। তরুণদের দুর্নীতি, পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে সক্রিয় থেকে একটি সুস্থ ও নিরাপদ দেশ গড়ার দায়িত্ব নিতে হবে।


More News Of This Category