শিরোনামঃ
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক / ৪১ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ছদ্মবেশে বাজার ঘুরে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন তিনি। এসময় ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।

অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করে দেন তিনি। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি।

এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category