শিরোনামঃ

লঞ্চ থেকে নামতে গিয়ে যাত্রী নদীতে, উদ্ধার করল ফায়ার সার্ভিস

admin5
লঞ্চ থেকে নামতে গিয়ে যাত্রী নদীতে, উদ্ধার করল ফায়ার সার্ভিস
Getting your Trinity Audio player ready...

মুন্সীগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শুক্রবার (২০ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ ভিড়ার সময় ওই যাত্রী নামতে গিয়ে পড়ে যান। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তার বাড়ি কুমিল্লা জেলায়।এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে রব রব-৭ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নামতে গিয়ে মো. জাহির নামে এক যাত্রী অসাবধানতাবশত ধলেশ্বরী নদীতে পড়ে যান।

তিনি আরো জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিরত ফায়ার সার্ভিসের ডুবুরিদল দ্রুত উদ্ধার অভিযান চালায়। অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।