শিরোনামঃ

রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

অনলাইন ড্রেস
রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে মানসিক প্রতিবন্ধি দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

এদিন সকালে র‌্যাব-১২ সদর কম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মো. শান্ত (২৫) উপজেলার পূর্বলক্ষীখোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৬ এপ্রিল সকালে পূর্ব লক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার যুবক শান্ত শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন।

 

 

এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।এতে আরো বলা হয়, ঘটনার পর থেকে অভিযুক্ত শান্ত পলাতক ছিলেন। বুধবার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্জলিক সড়কের সৈয়দ স্পিনিং মিলের সামনে থেকে র‌্যাব সদস্যরা আসামি শান্তকে গ্রেপ্তার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।