লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব সহিদ চৌকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে রামগঞ্জ পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সহিদ রামগঞ্জ পৌরসভার পশ্চিম আংগারপাড়া এলাকার বাসিন্দা। সহিদের সহধর্মিণী রুমা আক্তার বলেন, সহিদকে পুলিশ গ্রেপ্তার করতে বাড়িতে অভিযান চালায়।এ কারণে গত কয়েক দিন তিনি বাড়িতে থাকতে পারেননি। আজ বাজার থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সহিদ নামে একজন গ্রেপ্তার রয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে।
তবে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি বাইরে থাকায় বলতে পারছেন না বলে জানিয়েছেন।