শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাতারগুলকে বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি

অনলাইন ড্রেস / ২৯ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

দেশের একমাত্র স্বাদুপানির জলাবন রাতারগুলকে রক্ষায় এটিকে অবিলম্বে বাস্তু সংকটাপন্ন বা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। রবিবার (১০ মে) বিকেলে রাতারগুল গ্রামের মাঝেরঘাটে আয়োজিত এক গ্রামীণ নাগরিক সভায় এ দাবি জানানো হয়। সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)।

 

সভায় বক্তারা অভিযোগ করেন, রাত গভীর হলে রাতারগুল জলাবনের পাশ দিয়ে প্রবাহিত চেঙ্গেরখাল নদী (সারি-গোয়াইন) থেকে বেপরোয়াভাবে ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

 

 

এর ফলে ভাঙনের মুখে পড়েছে ৫০৪ একরের এই গুরুত্বপূর্ণ জলাবন এবং হুমকির মুখে পড়ছে প্রাণবৈচিত্র্য।

সভায় সভাপতিত্ব করেন ‘ধরা’ সিলেটের আহ্বায়ক ডা. মোস্তফা শাহাজামান চৌধুরী। মূল বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম কিম। তিনি বলেন, ‘একটি বালুখেকো চক্র প্রায় প্রতি রাতেই রাতারগুল জলাবনের পাশের নদী থেকে মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে।বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নদীভাঙন শুরু হয়েছে, যা জলাবনের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে মিঠাপানির বন বলতে রাতারগুলকেই বোঝায়। এর প্রতিবেশগত গুরুত্ব অপরিসীম।

 

তাই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাতারগুলকে অবিলম্বে বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে হবে।’

সভায় পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী বলেন, ‘সরকার সম্প্রতি সাদাপাথর, বিছনাকান্দি ও শাহ আরেফিনসহ কয়েকটি এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষণার উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখানে রাতারগুলের নাম নেই। প্রয়োজন হলে এ বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে।’

 

সভাপতির বক্তব্যে ডা. মোস্তফা শাহাজামান চৌধুরী বলেন, ‘অনুমোদনহীন বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশিত ছিল।কিন্তু রাতারগুলের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশগত এলাকার ক্ষতি হলেও প্রশাসনের নীরবতা হতাশাজনক।’

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও গ্রামবাসীরাও বক্তব্য দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


More News Of This Category