অদ্য ১২-০৫-২০২৬ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ০০ রাজশাহী মহানগর বিএনপি'র কার্যালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি'র সভাপতি মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ও রাসিকের প্রশাসক মহোদয় মাহফুজুর রহমান রিটন, আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এ্যাডঃ আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ সহ অন্তর্গত থানা ও ওয়ার্ড বিএনপি'র সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/ সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর ও থানার সভাপতি /আহ্বায়ক সাধারণ সম্পাদক/ সদস্য সচিব বৃন্দ।