
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫-এর একটি আভিযানিক দল। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে সন্দেহজনক অবস্থায় একটি সিমেন্টের বস্তা পড়ে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে:
উদ্ধারকৃত ককটেলগুলোর জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে কে বা কারা কী উদ্দেশ্যে এতগুলো ককটেল ওই লিচুবাগানের পাশে লুকিয়ে রেখেছিল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে।