শিরোনামঃ
এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী বাজার তদারকিতে হুমকির প্রতিবাদ ক্যাবের, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৩৯ প্রকাশিত সময়:
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এ মানববন্ধন আজ রবিবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয়।

ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার প্রমুখ।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকির লক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেসার্স দেওয়ান ট্রেডার্সের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মব সৃষ্টির চেষ্টা করেন ব্যবসায়ীরা।


More News Of This Category