আজ ১৯ জুন ২০২৬খ্রি. রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নামাজগ্রাম সাকিনস্থ জনৈক ইদ্রিস আলীর ডাল মিলের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের উপর হতে সকাল ০৮:৩০ ঘটিকায় একজন মাদক কারবারিকে অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ সোহেল কবির (৩২)। মোঃ সোহেল কবির রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রাকিবের পুত্র।
রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ আজ ১৯ জুন ২০২৬খ্রি. রাত ১২:২০ ঘটিকা হতে পুঠিয়া থানাধীন নামাজগ্রাম সাকিনস্থ জৈনক ইদ্রিস আলীর ডাল মিলের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একই তারিখ সকাল ০৭:৪০ ঘটিকায় একজন মাদককারবারী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে নিয়ে মোটরসাইকেল নং-নওয়াবগঞ্জ-হ-১৬-৪৩৭৪ যোগে নিজ এলাকা হতে পুঠিয়া থানা এলাকার দিকে যাত্রা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ আজ ১৯ জুন ২০২৬খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকায় চেকপোস্ট ডিউটি করাকালে বিধি মোতাবেক একটি লাল কালো রংঙের ১২৫ সিসি হিরো মোটরসাইকেল সিগনাল দিলে অভিযুক্ত চালক সিগনাল দেওয়ার সাথে সাথে মোটরসাইকেলটি রেখে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ সোহেল কবিরের দেহ তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সোহেল কবিরের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে।