রাজশাহীর মোহনপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আতিকুর রহমান। থানায় যোগদানের পর তাকে ফুল দিয়ে বরণ ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মোহনপুর মডেল প্রেস ক্লাবের
নেতৃবৃন্দ।
বুধবার (৪ নভেম্বর) মোহনপুর থানা কার্যালয়ে নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক । এ সময় প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি মো. আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুচভেচ্ছা বিনিময়কালে মোহনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহিন সাগর বলেন, "মোহনপুর একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা। আমরা আশা করি, নবাগত ওসির দক্ষ ও গতিশীল নেতৃত্বে এ থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। পাশাপাশি মাদক, জুয়া, চুরি-ছিনতাইসহ সকল অপরাধ দমনে তিনি কঠোর ভূমিকা পালন করবেন।" এ সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক পেশাগত সহযোগিতা বজায় রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবাগত ওসি মো. আতিকুর রহমান মোহনপুর মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং মোহনপুর থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ও সাধারণ মানুষের সেবা দানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।