সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীর বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

নিজস্ব প্রতিনিধি / ৬৮ প্রকাশিত সময়:
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী।

উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালি, ফর্মসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

বুধবার সকাল থেকেই প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে নির্ধারিত তালিকা অনুযায়ী সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা তা গ্রহণ করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সকল প্রার্থীর পক্ষ থেকেও সহনশীল আচরণের প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।


More News Of This Category