শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীর কেশরহাটে তেল পাম্পের লাইনে দাঁড়িয়ে শ্রমিকের মৃত্য 

নিজস্ব প্রতিনিধি / ৭৩ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় তেল নিতে এসে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে আলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার সকাল ১১টার দিকে কেশরহাট তেল পাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আলাম উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে। তিনি স্থানীয় কেশরহাট বাঁশ হাটে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাম তার ব্যক্তিগত প্রয়োজনে তেলের জন্য কেশরহাট পাম্পে এসেছিলেন। প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
আলামের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আলাম একজন পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
উল্লেখ্য, সম্প্রতি একই উপজেলার হরিদাগাছি গ্রামের আব্দুল মালেক নামের আরও একজন ব্যক্তি এই পাম্পে তেল নিতে এসে সড়ক দুর্ঘটনায় (গাড়ি চাপা পড়ে) প্রাণ হারিয়েছিলেন। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


More News Of This Category