রাজশাহীতে ‘Your Journey to Healing in China’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ক্রাইম রিপোর্টার রাজশাহী মো :আতিকুর রহমান
চীনের উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ, চিকিৎসা প্রক্রিয়া এবং রোগীদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে রাজশাহীতে Malisha Group ও Arshi Global Care-এর যৌথ উদ্যোগে “Your Journey to Healing in China” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক চিকিৎসাসেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং বিদেশে চিকিৎসা নিতে আগ্রহীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ রোগীদের চিকিৎসা-সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত হতে সহায়ক ভূমিকা রাখবে।
সেমিনারে চীনের বিভিন্ন আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ভিসা, রোগী নিবন্ধন, হাসপাতাল নির্বাচন, ভাষাগত সহায়তা, চিকিৎসা ব্যয়, আবাসন, যাতায়াত এবং চিকিৎসা-পরবর্তী ফলোআপসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান Malisha Group ও Arshi Global Care-এর প্রতিনিধিরা জানান, বাংলাদেশ থেকে চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক রোগীদের জন্য নির্ভরযোগ্য তথ্য, হাসপাতালের সঙ্গে সমন্বয়, অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ডকুমেন্ট প্রস্তুত, দোভাষী সেবা এবং সার্বিক রোগী সহায়তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উদ্যোক্তা এবং আগ্রহী রোগী ও তাদের স্বজনরা অংশগ্রহণ করেন। তারা চীনে চিকিৎসা গ্রহণের বিভিন্ন ধাপ, সম্ভাবনা ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন এবং প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান সময়ে উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি বিদেশে যাচ্ছেন। সঠিক তথ্য, স্বচ্ছ প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য সেবার মাধ্যমে আন্তর্জাতিক চিকিৎসাসেবা গ্রহণকে আরও সহজ ও নিরাপদ করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজকদের আশা, এই সেমিনারের মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের মধ্যে চীনের আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে তারা সঠিক দিকনির্দেশনা ও সহায়তা লাভ করবেন।