শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ১০৪ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। খবরটি নিশ্চিত করেছে র্যাব-৫-এর অধিনায়ক কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি।

গ্রেপ্তার আসামির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তার বাড়ি দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
RAB ও স্থানীয় সূত্র জানায়, ২৫ জানুয়ারি রাতে মোশাররফ হোসেনের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে মোশাররফের মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে চারজন নামীয় ও আরও সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে মারধর করে পালিয়ে যায়।
স্থানীয়রা মোশাররফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মোশাররফের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি RAB-৫ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।


More News Of This Category