শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীতে দুই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ

নিজস্ব প্রতিনিধি / ৩৮ প্রকাশিত সময়:
বুধবার, ২০ মে, ২০২৬

রাজশাহী নগরীর মতিহার ধানার বাসিন্দা গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আসামি হাসিবুল ইসলামকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন সহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এবিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজে যাবার সময় মতিহার থানাধীন খোঁজাপুর এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামি হাসিবুল ইসলাম জানিয়েছে, একটি মামলা করেছিলেন নিহত মোস্তফা। এর জেরেই মোস্তফাকে গুলি করে হত্যা করে হাসিবুল।
এদিকে, গক ২ মে বিকেলে দামকুড়া থানা এলাকার বাসিন্দা অটো চালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় ৮ জন আসামিকে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ। পুলিশ জানায় অটো চুরির উদ্দেশ্যেই চালক মামুনুরকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজশাহী শান্তির নগরী। নগরীবাসীর শান্তি অব্যাহত রাখতে আরএমপির পুলিশ সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে।
এছাড়াও কিশোর গ্যাংয়ের বিষয়ে তালিকা করা হয়েছে।
অভিযুক্তদের দ্রুত পর্যায়ক্রমে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
[5/20, 5:41 PM] +880 1322-362872: নওগাঁয় নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টার মধ্যে দুই ভাই-বোনকে উদ্ধার করলো পুলিশ।

 


More News Of This Category