শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীতে আইটিইসি ডে-২০২৬ উদযাপন

নিজস্ব প্রতিনিধি / ৭৯ প্রকাশিত সময়:
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাংলাদেশ-ভারত পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজশাহীতে ‘আইটিইসি ডে-২০২৬’ উদযাপন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি)’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, আইটিইসি কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মানবসম্পদ উন্নয়নে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী ও পেশাজীবী এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) সীমা খানম এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাশিদ ফরহাদ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ আগে আইটিইসি কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক।


More News Of This Category