বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা

অনলাইন ডেস্ক / ৩৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

চলতি রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এই ৬ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকত, এখন তা বাড়িয়ে মোট ৬ ঘণ্টা করা হলো।

এতে জানানো হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঈদ-পরবর্তী সময়ে— অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।


More News Of This Category