কোনো মামলায় কেউ গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।
পোস্টে দূতাবাস জানায়, আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে এক পোস্টে দূতাবাস জানিয়েছিল, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, অবকাশযাপন (ছুটি কাটানো), কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা, ব্যাবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা, সভা ও সম্মেলনে অংশ নেওয়া—এসব ক্ষেত্রে কাজের অনুমতি মিলতে পারে।