শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যাত্রী হয়রানি বন্ধে ‘লোক-দেখানো তৎপরতা’ বাদ দিয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান

অনলাইন ডেক্স / ৩১ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

যাত্রী হয়রানি বন্ধে ‘লোক-দেখানো তৎপরতা’ বাদ দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। নতুন সড়ক মন্ত্রীর বাস টার্মিনাল পরিদর্শনকে ‘লোক-দেখানো তৎপরতা’ আখ্যা দিয়ে কার্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করার কথা বলছে সংগঠনটি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রুটের গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। তাই অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ সামনে রেখে একদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, অন্যদিকে নতুন সড়কমন্ত্রী পুরনো সড়কমন্ত্রীর মতোই মিডিয়া ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বাস টার্মিনাল পরিদর্শন করছেন, যা মূলত ‘আইওয়াশ’ ছাড়া কিছু নয়।

তিনি অভিযোগ করেন, ভাড়া আদায়ের পুরনো পদ্ধতিই এখনো বহাল রয়েছে। সরকার পরিবহন খাতে কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি এবং আইন ও বিধি অনুযায়ী পরিবহনগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়নি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রকৃত চিত্র জানতে হলে সন্ধ্যার পর ছদ্মবেশে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সেজে টিকিট কাটতে আসতে হবে।মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রকৃত চিত্র জানতে হলে সন্ধ্যার পর ছদ্মবেশে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সেজে টিকিট কাটতে আসতে হবে।তাহলে মানুষের প্রকৃত দুর্ভোগ বোঝা যাবে। প্রয়োজনে দলের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকেও তথ্য নেওয়ার পরামর্শ দেন তিনি।

 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরো বলেন, নতুন সড়ক, রেল ও নৌ মন্ত্রী পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে ঈদ ব্যবস্থাপনা সভায় বাস ও লঞ্চের ভাড়া না বাড়ানোর ঘোষণা দিলেও বাস্তবে তা মানা হচ্ছে না। উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাস ও লঞ্চে এসি আসনে দ্বিগুণ এবং নন-এসি আসনে কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।তাহলে মানুষের প্রকৃত দুর্ভোগ বোঝা যাবে। প্রয়োজনে দলের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকেও তথ্য নেওয়ার পরামর্শ দেন তিনি।

 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরো বলেন, নতুন সড়ক, রেল ও নৌ মন্ত্রী পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে ঈদ ব্যবস্থাপনা সভায় বাস ও লঞ্চের ভাড়া না বাড়ানোর ঘোষণা দিলেও বাস্তবে তা মানা হচ্ছে না। উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাস ও লঞ্চে এসি আসনে দ্বিগুণ এবং নন-এসি আসনে কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

তার অভিযোগ, ঢাকা থেকে গাজীপুর কিংবা ঢাকা থেকে মাওয়া রুটে যেখানে ভাড়া ৮০ টাকা, সেখানে বিভিন্ন বাসে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

এ অবস্থায় কেবল গণমাধ্যমে বাহবা পাওয়ার জন্য লোক-দেখানো তৎপরতা পরিহার করে যাত্রীদের প্রকৃত হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নতুন সড়ক, রেল ও নৌ মন্ত্রীর প্রতি আহ্বান জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।


More News Of This Category